সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাদকসহ র‌্যাবের হাতে হেলেনা জাহাঙ্গীর আটক | চ্যানেল খুলনা

মাদকসহ র‌্যাবের হাতে হেলেনা জাহাঙ্গীর আটক

হেলেনা জাহাঙ্গীরকে গুলশানের নিজ বাসা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।
তার বাসায় অভিযান চালিয়ে মাদক পাওয়া গেছে। আইসিটি আইনেও অপরাধের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত পৌনে ১২টার দিকে আওয়ামী লীগের উপকমিটির সদস্য পদ থেকে সম্প্রতি বহিষ্কৃত ‘বিতর্কিত’ নেতা হেলেনা জাহাঙ্গীরকে আটকের তথ্য নিশ্চিত করেছেন র‌্যাবের মুখপাত্র কমান্ডার খোন্দকার আল মঈন।

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই গুলশানের হোটেল ওয়েস্টিনের পেছনে ৩৬ নম্বর রোডের ৫ নম্বর বাড়িটি ঘিরে রাখে র‌্যাব সদর দফতরের কয়েকটি দল। পরে রাত ৮টার দিকে হেলেনা জাহাঙ্গীরের বাসাটিতে অভিযান শুরু করা হয়।

হেলেনা জাহাঙ্গীর ক্ষমতাসীন আওয়ামী লীগের নারীবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মী-সমর্থক-অনুসারীদের নিয়ে যথেষ্ট সক্রিয় ছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে অভিযোগ ওঠে। পরে আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সদস্য সচিব মেহের আফরোজ চুমকির সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে উপকমিটির সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

জানা গেছে, সম্প্রতি ফেসবুকে ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামের একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীর নিজেকে পরিচয় দিতেন। তবে আওয়ামী লীগ নেতারা বলছেন, সংগঠনটির সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। এছাড়া জয়যাত্রা গ্রুপের কর্ণধার হেলেনা জাহাঙ্গীর নিজেকে আইপি টিভি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হিসেবেও পরিচয় দিয়ে থাকেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

বেনজীরকে দেশে ফেরাতে নথি আরবি ভাষায় অনুবাদ, প্রত্যর্পণ প্রক্রিয়া জোরদার

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো গ্রেনেড বাবুর ভাই জনিকে

খুলনায় ‘গ্রেনেড বাবু’র বাড়িতে যৌথবাহিনীর অভিযান, আটক ১

খুলনায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

খুলনায় গ্রেনেড বাবুর সহযোগীসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৫৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।