সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মাটির নিচে সুড়ঙ্গে মাদক আসর, আছে বিছানা-সিঁড়িসহ গোপন আস্তানা | চ্যানেল খুলনা

মাটির নিচে সুড়ঙ্গে মাদক আসর, আছে বিছানা-সিঁড়িসহ গোপন আস্তানা

লক্ষ্মীপুর সদর উপজেলার একটি বাগানের ভেতরে মাটি খুঁড়ে তৈরি করা গোপন সুড়ঙ্গে মাদক সেবন ও বিক্রির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে দালাল বাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের প্রফুল্ল সাহার বাড়ির পাশের একটি বাগানে।

স্থানীয়দের দাবি, মাটির নিচে তৈরি ওই সুড়ঙ্গের ভেতরে বাঁশ ও গাছের ডাল দিয়ে ঢাকনা, ওঠানামার জন্য সিঁড়ি এবং বসার পাশাপাশি শোয়ার জন্য বিছানার ব্যবস্থাও ছিল। সেখানে একসঙ্গে তিন থেকে চারজন অবস্থান করতে পারতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রফুল্ল সাহার ছেলে সুজন সাহা (ভক্ত) এই সুড়ঙ্গ তৈরি করে সেখানে নিয়মিত মাদক সেবন ও বিক্রি করতেন। এলাকাবাসীর ভাষায় এটি ছিল একটি ‘বাঙ্কার’।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা সুড়ঙ্গটি ভেঙে দেন।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে দালাল বাজার ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক টুটুল পাটোয়ারী অভিযোগ করেন, সুজন একজন মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে ওই গোপন আস্তানায় মাদকের আসর বসাতেন।

তবে সুজন সাহাকে বাড়িতে পাওয়া যায়নি। তার স্ত্রী সুবাঙ্কা সাহা দাবি করেন, সেখানে তার স্বামী শুধু আড্ডা দিতেন ও সিগারেট খেতেন, মাদক সংক্রান্ত কোনো বিষয়ে তিনি অবগত নন।

ঘটনাটি ঘিরে এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে এবং স্থানীয়রা দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

দলবদ্ধ ধর্ষণের অভিযোগে নারীসহ গ্রেপ্তার ৪

কঙ্কাল চুরির আতঙ্কে কিশোরের কবর পাহারায় পরিবার

নান্দাইলে ৪ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

চট্টগ্রাম ওয়াসার খনন কাজের সময় মাটি ধস, ২ শ্রমিক নিহত

লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ফেনীতে আরও দুটি বেসরকারি হাসপাতাল সিলগালা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।