সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরা-শ্রীপুর সংযোগ সড়ক ও ব্রীজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন | চ্যানেল খুলনা

মাগুরা-শ্রীপুর সংযোগ সড়ক ও ব্রীজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন

মাগুরা প্রতিনিধি: সোমবার মাগুরা সদরের পারনান্দুয়ালী এলাকায় ‘ সড়ক বিভাগ মাগুরা এর আয়োজনে, মাগুরা টু শ্রীপুর জেলা মহাসড়ক বাক সরলীকরণ সহ সম্প্রসারণ প্রকল্পের’ ব্রীজ ও সংযোগ সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর ।
মাগুরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুন্সী রেজাউল , পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, প্যানেল মেয়র মকবুল হোসেন মাকুল, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কাদের গণি মোহন প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, ৫৭ কোটি ৬২ লাখ টাকা ব্যায়ে ৩০ মিটার একটি ব্রীজসহ ৫ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে এমপি, সাইফুজ্জামান শিখর বলেন, ‘সকলের সহযোগিতায় মাগুরাকে একটি মডেল জেলা হিসাবে গড়ে তুলতে চাই। এই ব্রীজ ও সড়ক নির্মিত হলে মাগুরা-শ্রীপুরসহ বিভিন্ন এলাকায় যাতায়াত সুবিধা নিশ্চিত হবে। এর পাশেই বিনোদনের জন্য একটি পার্ক নির্মাণ করা হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।