সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরা প্রেসক্লাবে নতুন ৩ জন কে আজীবন সদস্য প্রদান | চ্যানেল খুলনা

মাগুরা প্রেসক্লাবে নতুন ৩ জন কে আজীবন সদস্য প্রদান

ঐতিহ্যবাহী মাগুরা প্রেসক্লাব উন্নয়নে বিশেষ অবদানের জন্য নতুন আরো তিন জন মাগুরার কৃতি সন্তান ও বিশিষ্ট শিল্পপতি কে আজীবন সদস্য পদ প্রদান করা হয়েছে। গত ২৫ অক্টোবর মাগুরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সাধারন সভায় সর্বসম্মতি ক্রমে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় ক্লাবের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শফিক ক্লাবের উন্নয়নে আর্থিক ভাবে উল্লেখযোগ্য অবদান রাখায় ৪ জনের অবদানের স্বীকৃতি স্বরূপ আজীবন সদস্য পদ প্রদানের প্রস্তাব উপাস্থাপন করেন।

সর্ব সম্মতিক্রমে মোঃ মাসুদ পারভেজ আস্থা ট্রিপের স্বত্বাধিকারী, শরীফ আজিজুল হাসান ইম্পেরিয়াল রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, ড. আলী আফজাল কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক-কে মাগুরা প্রেসক্লাবের আজীবন সদস্য পদ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

ইতিপূর্বে মাগুরা প্রেসক্লাব উন্নয়নে বিশেষ অবদানের জন্য কাজী সালিমুল হক পরিচালক জিকিউ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মীর নাসির হোসেন পরিচালক মীর গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আবদুল মুকদির চেয়ারম্যান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, মো: তৌহিদুজ্জামান ম্যানেজিং ডিরেক্টর রাধুগা হোল্ডিংস লিমিটেড, এর ৪ জন মাগুরার কৃতি সন্তান ও বিশিষ্ট শিল্পপতি কে আজীবন সদস্যপদ প্রদান করা হয়েছে। এছাড়া দীর্ঘ ২৫ বছর পর ১৬ জনকে পূর্ণাঙ্গ এবং ১৭ জনকে সহযোগী সর্বমোট ৩৩ জনকে সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

ভিডিও কলে স্ত্রীকে রেখে যুবকের আত্মহত্যা: মাগুরায় শোকের ছায়া

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।