সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত | চ্যানেল খুলনা

মাগুরায় সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

মাগুরা প্রতিনিধিঃ  মাগুরায় সড়ক দূর্ঘটনায় ২ জন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার বড়খড়ি এলাকায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। নিহত সোহাগ (৩০) এবং তাহেরুল (৩০) মোটরসাইকেল আরোহী ছিলেন। নিহত সোহাগ জাগলা গ্রামের শাহাদাত বিশ্বাসের ছেলে এবং তাহেরুল মাগুরা সদরের ঘোড়ামারা গ্রামের মোস্তফা মোল্যার ছেলে।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ  জয়নাল আবেদিন মন্ডল জানান, বেলা সাড়ে ১২টার দিকে মাগুরা থেকে ছেড়ে আসা ট্রাকটি ব্যাটারি চালিত অটোরিক্সা অতিক্রম করার সময় বিপরীত দিকে থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে তাহেরুল নিহত হয় এবং আহত অবস্থায় সোহাগকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সোহাগ মারা যায়। দুর্ঘটনার পর ট্রাকটির চালক পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি আটক করেছে।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।