সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় রোজার প্রথম রাতে অসহায় মানুষের পাশে জেলা ছাত্রলীগ | চ্যানেল খুলনা

মাগুরায় রোজার প্রথম রাতে অসহায় মানুষের পাশে জেলা ছাত্রলীগ

মাগুরা প্রতিনিধি : মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর এর নির্দেশ অনুযায়ী (২৪ এপ্রিল) শুক্রবার রোজার প্রথম রাতে শতাধিক পরিবারের পাশে খাদ্য দ্রব্য ও ইফতার সামগ্রিক নিয়ে পৌছায় মাগুরা জেলা ছাত্রলীগ। মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এর অনুমতি সাপেক্ষে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মারুফ মাওলা তার নিজ উদ্যোগে অসহায়, মধ্যবিত্ত ও বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জেমদের মাঝে এই উপহার নিয়ে রাতের আধারে হাজির হন। এর পূর্বে দুই দফায় খাদ্য সামগ্রী প্রদানের পরে তৃতীয় দফায় ইফতার সামগ্রী সহ এই উপহার তুলে দেন। তৃতীয় দফায় চাল,ছোলা,মুড়ি, চিনি ও খেজুর নিয়ে একটি ইফতার সামগ্রী বিতরণ করেন। এবং তিনি রোজার একমাস ব্যাপি ইফতার সামগ্রী ও করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত খাদ্য সামগ্রী নিয়ে মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি প্রকাশ করেন। তিনি আরোও জানান, দেশের যে কোনো ক্লান্তি লগ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নির্দেশনানুযায়ী এম.পি. শিখরের পক্ষ থেকে মানুষের পাশে থাকবে মাগুরা জেলা ছাত্রলীগ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।