সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় রেড ক্রিসেন্ট সোসাইটির খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মাগুরায় রেড ক্রিসেন্ট সোসাইটির খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

মাগুরায় রেড ক্রিসেন্ট সোসাইটির খুলনা বিভাগীয় যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় আসাদুজ্জামান মিলনায়তন সংলগ্ন নোমানী ময়দানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনের কর্মসূচী শুরু হয়।

মাগুরা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান পংঙ্কজ কুমার কুন্ডুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এটিএম আব্দুল ওয়াহ্হাব, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য এ্যাডঃ শ্রী বিরেন শিকদার। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আজম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বিভাগীয় এ সমাবেশের মধ্যে দিয়ে যুবকদেরকে আরো বেশি কর্মদক্ষ করে গড়ে তোলা সম্ভব হবে।
বিভাগীয় এ সমাবেশে ১২টি জেলার আটশত যুব সদস্য অংশ গ্রহন করে। পতাকা উত্তোলন শেষে প্রধান অতিথি সেচ্ছায় রক্তদান কর্মসুচীর উদ্ভোধন করেন। এ সময় অর্ধশতাধীক নারী পুরুষ স্বেচ্ছায় রক্তদান করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।