সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় যুবলীগের মাস্ক, ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ | চ্যানেল খুলনা

মাগুরায় যুবলীগের মাস্ক, ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাগুরা শহরের বিভিন্ন পয়েন্টে মাস্ক বিতরণ করেছে জেলা ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নের্তৃবৃন্দ।
শনিবার সকালে শহরের ঢাকা রোড, চৌরঙ্গী মোড়, নতুনবাজার,কেশবমোড় ও ভায়না মোড়ে প্রায় সহস্্রাধিক শ্রমজীবী,জনসাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন। এ সময় তারা হ্যান্ড স্যানিটাইজার এবং বিস্কুট বিতরণ করে। এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, যুগ্ন আহবায়ক আলী আহমেদ আহাদ, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ সালাউদ্দিন, শেখ মেহেদীসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান জানান, করোনার ২য় মহামারিতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা যুবলীগসহ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ শহরের বিভিন্ন এলাকায় মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের সার্বিক সহযোগিতায় আমরা এ বিতরণ কর্মসূচি পালন করেছি। আগামীতে জেলায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।