সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন | চ্যানেল খুলনা

মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মাগুরা প্রতিনিধি : মাগুরায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে জেলা যুবদল। মঙ্গলবার দুপুরে শহরের ইসলামপুর পাড়া বিএনপি!র কার্যালয় প্রাঙ্গনে এ প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক এড.নেওয়াজ হালিমা আরলি । অনুষ্ঠানে জেলা যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এড. নিতাই রায় চৌধুরী । প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক আলী আহম্মদ । বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব আকতার হোসেন ও সিনিয়র যুগ্ম-সম্পাদক আহসান হাবীব কিশোর।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক আবু তাহের সবুজ প্রমুখ । সভায় বক্তারা বর্তমান সরকারের নানা অসঙ্গতি তুলে ধরে বক্তব্য রাখেন । অনুষ্ঠানে মাগুরা সদর ,শ্রীপুর,শালিখা ও মহম্মদপুরের শতাধিক নেতাকমী উপস্থিত ছিলেন ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।