সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় যথাযোগ্য মর্যাদায় মাতৃভাষা দিবস পালিত | চ্যানেল খুলনা

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় মাতৃভাষা দিবস পালিত

সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে মাগুরায় যথাযথ মর্যাদায় একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃৃভাষা দিবস পালিত হয়েছে । একুশের প্রথম প্রহরে  রাত ১২ টা ১ মিনিটে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়াদী কলেজের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর ।
পরবর্তীতে জেলা প্রশাসন, পুলিশ সুপার, জেলা আওয়ামীলীগ,স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ, মাগুরা প্রেসক্লাব, জেলা জাতীয় পার্টি, জেলা জাতীয়তাবাদী দল (বিএনপি),জেলা ছাত্র দল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, আইনজীবী সমিতি, সরকারী,বেসরকারী দপ্তরসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন।
এছাড়া জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৭ টায় কালেক্টরেট চত্বর থেকে প্রভাতফেরি’র র‌্যালী শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।
জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে আলোচনা সভা,আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত জেলা সিভিল সার্জন অফিস ও রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টারের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এছাড়াও জেলা প্রশাসনের আয়োজনে সারাদিন ব্যাপি নানা কর্মসূচীর আয়োজন করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।