সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ | চ্যানেল খুলনা

মাগুরায় মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ মারজিয়া খাতুন (১৯) নামে দ্বাদশ শ্রেণির এক মাদ্রাসাছাত্রীর লাশ অবশেষে পাওয়া গেল নিজ বাড়ির বন্ধ ঘরে।

মাগুরা সদর থানা পুলিশ  রোববার বিকালে ঘরের আড়ার সঙ্গে ওড়নাতে বাঁধা ঝুলন্ত লাশটি উদ্ধার করেছে। মারজিয়া সদর উপজেলার বেড় আকছি গ্রামের মফিজুর রহমানের মেয়ে।

মারজিয়ার মামা মেহেদি হাসান জানান, মারজিয়ার বাবা-মা তার বড়ভাই মেহেদির সঙ্গে ঢাকায় বসবাস করেন। কিন্তু সে মামার বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার কলমধরি গ্রামে থেকে লেখাপড়া করত। মাঝে মধ্যে অ্যাসাইনমেন্ট জমা দিতে কিংবা লেখাপড়া সংক্রান্ত কাজে বেড় আকছি গ্রামের এই বাড়িতে আসে।

শনিবার মারজিয়া বান্ধবীর বাড়িতে বেড়ানোর কথা বলে কলমধরি গ্রাম থেকে বের হয়। কিন্তু দুপুরের পর থেকেই তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে রবিবার মারজিয়ার মা ঢাকা থেকে বিভিন্ন বিভিন্ন লোকজনের মাধ্যমে খোঁজ নেন। কিন্তু কোন সন্ধান পায়না।

রবিবার দুপুর ১টার দিকে গ্রামের বাড়িতে খবর নিলে তাদের বসত ঘরটির ভেতর থেকে বন্ধ দেখা যায়। এ সময় ভেতরে কোনো সাড়া শব্দ না পাওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হলে বিকাল ৫টার দিকে পুলিশ দরজা ভেঙে ঘরের মধ্যে থেকে মারজিয়ার ঝুলন্ত লাশটি উদ্ধার করে।

মাগুরা সদর থানার এসআই নিলুফা ইয়াসমিন জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা ময়না তদন্তের মাধ্যমে জানা যাবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।