সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় মটরযানের কর্মহীন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দেন, এম পি সাইফুজ্জামান শিখর | চ্যানেল খুলনা

মাগুরায় মটরযানের কর্মহীন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দেন, এম পি সাইফুজ্জামান শিখর

মাগুরা প্রতিনিধি : মাগুরা মটরযানের ১৭৫০ কর্মহীন শ্রমিকদের পাশে দাড়ালেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

বুধবার সকালে মটর শ্রমিক ইউনিয়ন অফিসে শ্রমিকদের হাতে খাদ্য সহায়তা তুলে দিয়েছেন তিনি। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে কর্মহীন এসব শ্রমিকরা কোন প্রকার ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে সহায়তা না পাওয়ায় ব্যক্তি উদ্যোগে সাইফুজ্জামান শিখর এমপি তাদের দিকে এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সকালে এ খাদ্য সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জয়নাল আবেদিন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোহাম্মদ রেজাউল, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদুর রহমান, সাধারণ সম্পাদক বাবু বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মোল্যা।

মটরশ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মোল্যা জানান, করোনা ভাইরাসের কারনে দীর্ঘ সময় ধরে প্রায় সব ধরনের মটরযান বন্ধ থাকায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ শ্রমিকরা। কিন্তু কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে কোন সহায়তা না পাওয়ার বিষয়টি জানতে পেরে সাইফুজ্জামান শিখর এমপি ব্যক্তি উদ্যোগে তাদের দিকে এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি ১৭৫০ জন বেকার শ্রমিকের প্রত্যেককে ৮ কেজি চালসহ বিভিন্ন খাদ্য উপকরণ উপহার হিসেবে প্রদান করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।