সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় বগিয়া ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত কর্মী সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মাগুরায় বগিয়া ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত কর্মী সভা অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি: মাগুরা সদর উপজেলার ৪ নং বগিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শনিবার দুপুরে আলোকদিয়া এ মজিদ স্কুল প্রাঙ্গনে বর্ধিত কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে । বর্ধিত কর্মী সভায় ৪ নং বগিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ জয়নুল আবেদিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর । সভায় প্রধান বক্তা ছিলেন মাগুরা জেলা পরিষদেও চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু । বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুন্সী রেজাউল হক,সৈয়দ শরিফুল ইসলাম,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আশরাফুল ইসলাম বাবুল ফকির,সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ৪ নং বগিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর রওনক হোসেন । বক্তব্য রাখেন বগিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,বগিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আকাশ,সাধারণ সম্পাদক শাহীনসহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দ । সভায় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানো হয় । তাছাড়া ইউনিয়ন আওয়ামীলীগের কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য সব ইউনিটের নেতাকর্মীকে জোরালো ভাবে কাজ করার জন্য বলা হয় ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।