সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় পি,সি,আর' ল্যাব স্থাপনের দাবিতে করোনা দুর্যোগ মোকাবেলা গণ কমিটির মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান | চ্যানেল খুলনা

মাগুরায় পি,সি,আর’ ল্যাব স্থাপনের দাবিতে করোনা দুর্যোগ মোকাবেলা গণ কমিটির মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান

মাগুরা প্রতিনিধি: মাগুরায় মঙ্গলবার পি,সি,আর’ ল্যাব স্থাপন, হাসপাতালে হাইফ্লো অক্সিজেন সাপ্লাই এবং আইসিইউ ব্যবস্থা নিশ্চিত করণের দাবিতে মানববন্ধন, সমাবেশ, পদযাত্রা এবং সিভিল সার্জনের কার্যালয়ে স্মারক লিপি দিয়েছে করোনা দূর্যোগ মোকাবেলা প্রতিরোধে গণকমিটি।
মঙ্গলবার সকাল ১১ টায় মাগুরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশে কমিউনিস্ট পার্টি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের নেতা-কর্মীরা।বক্তারা বলেন, প্রতিটি জীবনই মূল্যবান বিনা পরীক্ষা ও চিকিৎসায় আর কোন মৃত্যু দেখতে চাই না বাংলাদেশের জনগণ।

এ সময় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মাগুরা জেলা গণ কমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলি, যুগ্ম আহ্বায়ক কাজী ফিরোজ, সদস্য সচিব এটিএম আনিসুজ্জামান এবং যুগ্ম সদস্য সচিব সম্পা বসু।
মানববন্ধন শেষে পদযাত্রা নিয়ে মাগুরা সিভিল সার্জনের কার্যালয় এ স্মারক লিপি প্রদান করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।