সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় দেশীয় প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে পুলিশ | চ্যানেল খুলনা

মাগুরায় দেশীয় প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে পুলিশ

মাগুরা প্রতিনিধি:: মাগুরা শহরের ঢাকা রোড ষ্ট্যান্ড থেকে দেশীয় প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে পুলিশ।

মাগুরা সদর থানার পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে শহরের ঢাকা রোড নামকএলাকায় ‘ঢাকা থেকে ছেড়ে আসা’ ঝিনাইদহের মহেষপুরগামী মামুন পরিবহন এর একটি বাসে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির একপর্যায়ে বাসের বক্সে চারটি বস্তাবন্দী (২০০দুইশত)কচ্ছপ উদ্ধার করা হয়। কচ্ছপগুলোর কোনো মালিক না পাওয়ায় সেগুলো জব্দ করে সদর থানায় নিয়ে আসা হয়।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তারেক আল মেহেদী জানান, কচ্ছপের সঙ্গে কাউকে না পাওয়ায় এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

এ ব্যাপারে খুলনা বিভাগীয় বন কর্মকর্তাকে জানানো হয়েছে। কর্মকর্তারা এলে তাঁদের কাছে কচ্ছপগুলো হস্তান্তর করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

মাগুরার শালিখায় ২ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, আড়পাড়া স্কুল মাঠে পুড়িয়ে ধ্বংস

ভিডিও কলে স্ত্রীকে রেখে যুবকের আত্মহত্যা: মাগুরায় শোকের ছায়া

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।