সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় চুরির অপবাদে কিশোরের আত্বহত্যা | চ্যানেল খুলনা

মাগুরায় চুরির অপবাদে কিশোরের আত্বহত্যা

মাগুরা প্রতিনিধি :: চুরির অপবাদ সইতে না পেরে মাগুরা সদর উপজেলার ধলহরা গ্রামে টনি শেখ (১৬) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার ভোরে নিজ বাড়ির একটি কক্ষে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে এলাকাবাসীর খবর পেয়ে পুলিশে লাশ উদ্ধার করে।

নিহতের চাচা আতিয়ার শেখ জানান, এক সপ্তাহ আগে প্রতিবেশী তোরাব শেখের পানির পাম্পের মোটর চুরি হয়। এ সময় এলাকাবাসী টনিকে মসজিদে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করে। পাশাপাশি গত কয়েক দিন ধরেই এই চুরির সাথে আরো কারা সম্পৃক্ত আছে তা জানার জন্য চাপ দিতে থাকে। যার এক পর্যায়ে মঙ্গলবার গভীর রাতে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সকালে পরিবার ও এলাকার লোকজন দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে প্রেরণ করে।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ, মো: জয়নাল আবেদিন জানান, এলাকাবাসীর খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে আনা হয়েছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।