সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় গৃহবধূর লাশ উদ্ধার | চ্যানেল খুলনা

মাগুরায় গৃহবধূর লাশ উদ্ধার

মাগুরা সদরের কুশোবাড়িয়া গ্রামের ধান ক্ষেতের পাশ থেকে সাফিয়া খাতুন সুমি (২৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

নিহত গৃহবধূ কুশোবাড়িয়া গ্রামের আলামিনের স্ত্রী ও ছোট ফালিয়া গ্রামের বছির বিশ্বাসের মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, কুশোবাড়িয়া গ্রামের আলামিনের সাথে ৮ বছর আগে সুমি খাতুনের বিয়ে হয়। সংসার জীবনে তাদের দুইটি সন্তান আছে। প্রায়ই আলামিন তার স্ত্রী কে নির্যাতন করতো । আলামিন ইট ভাটার শ্রমিক হিসেবে কাজ করে। পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, সুমিকে পরিকল্পিতভাবে হত্যা করে কুশোবাড়িয়া গ্রামের ফসলের মাঠে ধান ক্ষেতের পাশে রেখে দেয়া হয়েছে । পরে স্থানীয়রা ধান ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করে নিহতের স্বামীর বাড়িতে রেখে আসে।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ, জয়নাল আবেদিন জানান, মঙ্গলবার সকালে সদর থানাধীন কুশোবাড়িয়া গ্রামের আলামিনের বাড়ি থেকে সুমি নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে । মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে ঘটনার সত্যতা জানা যাবে। এ ঘটনায় নিহতের স্বামী আলামিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

মাগুরার শালিখায় ২ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, আড়পাড়া স্কুল মাঠে পুড়িয়ে ধ্বংস

ভিডিও কলে স্ত্রীকে রেখে যুবকের আত্মহত্যা: মাগুরায় শোকের ছায়া

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।