সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় একই স্থানে একই সময়ে ওয়াজ মাহফিল ও মেলার আয়োজন নিয়ে চরম উত্তেজনা | চ্যানেল খুলনা

মাগুরায় একই স্থানে একই সময়ে ওয়াজ মাহফিল ও মেলার আয়োজন নিয়ে চরম উত্তেজনা

মাগুরা প্রতিনিধিঃ মাগুরার গোপালগ্রাম ইউনিয়নের বাহারবাগ মাধ্যমিক বিদ্যালয় মাঠে একদিকে ওয়াজ মাহফিল ও অন্যদিকে মেলার আয়োজন নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মাহফিল ও মেলা কমিটির কর্মকর্তারা চাচ্ছে তাদেরটা আগে হোক। এ ঘটনা নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ১২ জানুয়ারী এ মাহফিল ও মেলার দিন তারা ধার্য্য করেছে। এলাকার শান্তি প্রিয় মানুষ আশংকা করছে এ ঘটনাকে কেন্দ্র করে বড় ধরনের সংঘর্ষ, জীবননাশ ও সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটতে পারে। এর হাত থেকে রক্ষা পেতে গ্রামবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা মনে করে এলাকার শান্তি বজায় রাখতে বর্তমান অবস্থায় মাহফিল ও মেলা বন্ধ করে নতুন করে পৃথক দিন তারিখ নির্ধারণ করে মাহফিল ও মেলার অনুমতি প্রদান করা ছাড়া এ উত্তেজনা নিরসন করা সম্ভব হবেনা।
এ ব্যাপারে জেলা প্রশাসক ড, আশরাফুল আলম জানান,জেলা প্রশাসন থেকে বাহারবাগ মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাহফিল বা মেলা করার অনুমতি দেয়া হয়নি। অথচ মাহফিল কমিটি প্যান্ডেল করার জন্য বাঁশ ফেলছে,অপরদিকে মেলা কমিটি একই স্থানে দোকান ঘর ভাড়া দেয়ার কার্যক্রম শুরু করেছে। আর এ কারনেই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন জানান, উত্তেজনা নিরসনে মাহফিল এবং মেলা বন্ধ করে দেয়া হয়েছে। তবে এলাকাবাসী জানান, মেলার দোকান বসানো অব্যাহত রয়েছে। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) কামরুল হাসান শত্রুজিৎপুর পুলিশ ফাড়িকে অবিলম্বে দোকান পাট তুলে দিয়ে মেলা ও মাহফিল বন্ধ করে দিতে নির্দেশ দিয়েছেন। পদক্ষেপ গ্রহনের মাধ্যমে এলাকার শান্তি রক্ষায় অবিলম্বে মেলা এবং মাহফিল বন্ধ করা জরুরী।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

মাগুরায় ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্ত্রী পুলিশ হেফাজত

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

মাগুরার শালিখায় ২ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, আড়পাড়া স্কুল মাঠে পুড়িয়ে ধ্বংস

ভিডিও কলে স্ত্রীকে রেখে যুবকের আত্মহত্যা: মাগুরায় শোকের ছায়া

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।