সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় আর্মি রেটে রেশন বরাদ্দসহ "ডিজিটাল নিরাপত্তা আইন" বাতিলের দাবীতে গনকমিটি'র মানববন্ধন | চ্যানেল খুলনা

মাগুরায় আর্মি রেটে রেশন বরাদ্দসহ “ডিজিটাল নিরাপত্তা আইন” বাতিলের দাবীতে গনকমিটি’র মানববন্ধন

কৃষক-শ্রমিক,মেহনতি মানুষের জন্য আর্মি রেটে রেশন বরাদ্দ, মশার উপদ্রব দূর করা, নিয়মিত মশার ওষুধ ছিটানো, শহরের গুরুত্বপূর্ণ স্থানে পাবলিক টয়লেট নির্মাণ করা ও “ডিজিটাল নিরাপত্তা আইন” বাতিলের দাবিতে গণকমিটি জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার সকাল ১১ টায় মাগুরা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাগুরা জেলা গণকমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলীর সভাপতিত্বে, যুগ্ম-সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসুর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, গণকমিটির যুগ্ম-আহ্বায়ক কাজী ফিরোজসহ অনেকে,

এ সময় উপস্থিত ছিলেন, সি,পি,বি মাগুরা জেলা শাখার সদস্য সামছুন নাহার জোসনা, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী জেলা শাখার সভাপতি বিকাশ মজুমদার।

সমাবেশে বক্তারা বলেন, একদিকে যেমন চাল-তেলসহ নিত্য পণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে। অন্যদিকে করোনাকালে প্রায় ৯৫ ভাগ মানুষের আয় কমেছে । এমন পরিস্থিতিতে দ্রব্যমূল্যের দাম কমানোর জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা ও গ্রাম-শহরের কৃষক শ্রমিক মেহনতি মানুষের জন্য রেশনের ব্যবস্থা করার দাবি জানানো হয়।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।