সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরার শালিখায় নিখোঁজের একদিন পর মানসিক ভারসম্যহীন ব্যাক্তির মরদেহ উদ্ধার | চ্যানেল খুলনা

মাগুরার শালিখায় নিখোঁজের একদিন পর মানসিক ভারসম্যহীন ব্যাক্তির মরদেহ উদ্ধার

মাগুরা প্রতিনিধিঃ মাগুরা জেলার শালিখা উপজেলায় নিখোঁজের একদিন পর বিদ্যুৎ সরকার (৫০) নামে এক মানসিক ভারসম্যহীন ব্যাক্তির মরদেহ উদ্ধার হয়েছে।
বুধবার দুপুরে শালিখা উপজেলার নবগঙ্গা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত বিদ্যুৎ সরকার ওই উপজেলার মনোখালি গ্রামের পিযুষ কান্তি সরকারের পুত্র।
শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ তরীকুল ইসলাম জানান,বেশ কিছুদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন বিদ্যুৎ সরকার । ২২সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৪টায় নিজ বাড়ি থেকে নিখোঁজ হন তিনি। এছাড়া নিখোঁজের দিন সকালে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন বলে জানান তার স্বজনরা। বুধবার নদীতে জাল পাতার সময় গৌরংগ বিশ্বাস নামে এক ব্যাক্তি বিদ্যুৎ সরকারের লাশ ভদ্র ঘাটে দেখতে পেয়ে প্রতিবেশিদের খবর দেয়। এসময় তারা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। তিনি আরো বলেন, ধারনা করা হচ্ছে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় তিনি নদীতে ঝাঁপ দিয়েছেন এবং নদী থেকে উঠতে না পারায় জলে ডুবে মারা গেছেন। এ বিষয়ে শালিখা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।