সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরার শালিখায় গরু চোরকে ধরতে গিয়ে কৃষক নিহত | চ্যানেল খুলনা

মাগুরার শালিখায় গরু চোরকে ধরতে গিয়ে কৃষক নিহত

মাগুরা সদরের আসবা বরইচারা গ্রামে গরু চোরকে ধরতে গিয়ে চোরের আঘাতে সাজ্জাদ মোল্লা (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি পুখুরিয়া গ্রামের সাহেব আলীর পুত্র।
স্থানীয়রা জানায়, সংঘবদ্ধ একদল গরুচোর শনিবার মধ্য রাতে শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের পুখুরিয়া গ্রামের সাজ্জাদ মোল্লার গোয়াল থেকে গরু নিয়ে পালানোর সময় সাজ্জাদ মোল্লা টের পেয়ে তার দুই সাথী নিয়ে মোটর সাইকেলে চোরদের ধাওয়া করে। এসময় মাগুরা সদর উপজেলার আসবা গ্রামে বালীতে চোরের ট্রাক আটকে গেলে সাজ্জাদ মোল্লাসহ সাথীরা চোরদের ধরার চেষ্টা করে এসময় চোরেরা সাজ্জাদ মোল্লাকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে গাড়ীতে চাপা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় সাজ্জাদ মোল্লা ঘটনা স্থলেই মারা যায়।
শালিখা থানার অফিসার ইনচার্জ তারক বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে রেখেছে। এ ঘটনায় গরু চোরদের শনাক্তের চেষ্টা চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।