সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরার মনিরামপুরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, গ্রেফতার ১১ | চ্যানেল খুলনা

মাগুরার মনিরামপুরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, গ্রেফতার ১১

মাগুর সদর থানাধীন বেরইল পলিতা ইউনিয়নের মনিরামপুর গ্রামে সামাজিক দলাদলির জেরে প্রতিপক্ষের হামলায় আতর আলী (৪৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। সে একই এলাকার আব্দুস সালাম মোল্লার ছেলে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (৩০ মার্চ) সন্ধ্যায় বর্তমান ইউপি চেয়ারম্যান এনামুল হক রাজা ও সাবেক চেয়ারম্যান খন্দকার মহব্বত আলীর সমর্থকদের মধ্যে সামাজিক দলাদলি ও পূর্ব শত্রুতা এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ইউপি চেয়ারম্যান এনামুল হক রাজার পক্ষের লোকজন মহব্বত গ্রুপের আতর আলীকে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় এলাকায় কিছু বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ এর ঘটনা ঘটে।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাগুরার পুলিশ সুপার মোঃ মসিউদ্দৌলা রেজা (পিপিএম) সাংবাদিকদের জানান, বেরইল পলিতা ইউনিয়নের মনিরামপুরে সামাজিক আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় আতর আলী নামে একজন খুন হয়েছে। এ ঘটনায় মাগুরা জেলা সহ যশোর জেলায় অভিযান চালিয়ে উভয়পক্ষের ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে । ঘটনায় জড়িত আসামিদের ধরতে পুলিশে অভিযান অব্যাহত রয়েছে।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।