সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরার নবগঙ্গা নদী থেকে শিশু মাহিদের গলিত মরদেহ উদ্ধার | চ্যানেল খুলনা

মাগুরার নবগঙ্গা নদী থেকে শিশু মাহিদের গলিত মরদেহ উদ্ধার

মাগুরা প্রতিনিধিঃ মাগুরার নবগঙ্গা নদী থেকে রবিবার বিকালে নিখোজ  শিশু মাহিদের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর সকালে মাগুরার সদর উপজেলার বারাশিয়া গ্রামের মজিরুল মোল্যার শিশুপুত্র মাহিদ নিখোঁজ হয়। ওই দিনই শিশুটির বাবা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। কিন্তু পরদিন অজ্ঞাত ব্যাক্তি মোবাইল ফোনে  ২০ লাখ টাকা মুক্তিপণ দাবী করে।
ফোন কলের সূত্র ধরে পুলিশ তদন্ত চালিয়ে ওই গ্রাম থেকে রোহান (১৪) নামে এক কিশোর এবং তার বাবা আসলাম আলীকে আটক করে।
অভিযুক্ত রোহান পুলিশের কাছে স্বীকার করে যে, সে হনুমান দেখতে যাওয়ার কথা বলে মাহিদকে বাড়ির সামনে থেকে নিয়ে যাওয়া হয় বাড়ির পাশে নবগঙ্গা নদীর ঘাটে। সেখানে আগে থেকে ভিড়িয়ে রাখা একটি তালের ডোঙ্গা নৌকায় বেঁধে জীবন্ত অবস্থায় শিশুটিকে পানিতে ডুবিয়ে দেওয়া হয়।
পুলিশের হাতে আটক রোহান মৃত শিশুটির প্রতিবেশী। কিছুদিন আগে রোহানের বাবাকে শিশু মাহিদের বাবা অপমান করায় তার প্রতিশোধ নিতে সে এমন ঘটনা ঘটিয়েছে বলে পুলিশকে জানিয়েছে  অভিযুক্ত রোহান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।