সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরার গড়াই নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মাগুরার গড়াই নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার গড়াই নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মরহুম জননেতা আছাদুজ্জামান স্মৃতি নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে এই নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে দুই পাড়ে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে জমে উঠেছে মেলা। এ নৌকা বাইচ প্রতিযোগিতায় খুলনা, নড়াইল, কুষ্টিয়া, রাজবাড়ি, এবং মাগুরার মোট ৮ টি নৌকা অংশ নেয়।

নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নেওয়া জলপরি নৌকা ১ম স্থান, গয়েশপুর ইউনিয়নের লালন শাহ নৌকা ২য় স্থান, আতিক হাসানের নৌকা ৩য় স্থান অধিকার করে।

প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য এড. সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। বিজয়ি নৌকাকে ১ম স্থান ১২৫ সিসি মোটরসাইকেল , ২য় স্থান ৮০ সিসি মোটরসাইকেল, এবং ৩য় স্থান অধিকারি নৌকাকে ১ টি ফ্রিজসহ ক্রেস্ট প্রদান করা হয়।

নাকোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হুমায়নুর রশিদ মুহিতের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাগুরা জেলা প্রশাসক ড.আশরাফুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ এ সময় উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

মাগুরার শালিখায় ২ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, আড়পাড়া স্কুল মাঠে পুড়িয়ে ধ্বংস

ভিডিও কলে স্ত্রীকে রেখে যুবকের আত্মহত্যা: মাগুরায় শোকের ছায়া

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।