সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় যুবদলের বিক্ষোভ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মাগুরায় যুবদলের বিক্ষোভ অনুষ্ঠিত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও যুবদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আব্দুল মুনায়েম মুন্নার নিঃশর্ত মুক্তির দাবিতে মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।

শুক্রবার সকাল ১১ টায় জেলা বিএনপির কার্যালয়ে ঘন্টা ব্যাপী এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, সদস্য সচিব মুক্তিযোদ্ধা আখতার হোসেন, জেলা যুবদলের সভাপতি এডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল, যুবদল নেতা মোঃ আমিরুল ইসলাম মিজানুর রহমান সহ জেলা বিএনপি স্বেচ্ছাসেবক দল ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান। এবং অচিরেই অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই অবৈধ সরকারের পতন ঘটানো হবে বলে হুঁশিয়ারি দেন দলটির নেতারা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।