সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত | চ্যানেল খুলনা

মাগুরায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

মাগুরা ঝিনাইদহ মহাসড়কের ছোট ব্রিজ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিরব (৩০) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। সে মাগুরা শহরের কলেজ পাড়ার মোঃ আলমগীর হোসেনের বড় ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ মঙ্গলবার বিকাল ৪ঃ০০ টার সময় মাগুরা ঝিনাইদাহ মহাসড়কের ছোট ব্রিজ এলাকায় আরএফএল ফ্যাক্টরির সামনে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে সড়কের উপরে পড়ে গিয়ে রাস্তার পাশের পিলারের সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত প্রাপ্ত হলে ঘটনাস্থলেই নিরব নিহত হয়।
এসময় সাথে থাকা অপর ব্যক্তি গুরুতর আহত হলে স্থানীয়দের সহায়তায় তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, এ দূর্ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

মাগুরার শালিখায় ২ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, আড়পাড়া স্কুল মাঠে পুড়িয়ে ধ্বংস

ভিডিও কলে স্ত্রীকে রেখে যুবকের আত্মহত্যা: মাগুরায় শোকের ছায়া

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।