সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় প্রাথমিক চিকিৎসা ও সচেতনতা শীর্ষক মহড়া অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মাগুরায় প্রাথমিক চিকিৎসা ও সচেতনতা শীর্ষক মহড়া অনুষ্ঠিত

মাগুরায় প্রাথমিক চিকিৎসা ও সচেতনতা শীর্ষক মহড়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বিকাল ৪টায় মাগুরা কালেক্টরেট মাঠ প্রাঙ্গণে প্রাথমিক চিকিৎসা ও সচেতনতা শীর্ষক এ মহড়া অনুষ্ঠিত হয়।

মাগুরা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মোঃ কুতুবউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ও রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহবুবুল হক, মাগুরা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মাসুদ হাসান খাঁন কিজিল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাফাত আল মেহেদী প্রমুখ।

মহড়ায় অংশগ্রহণকারীদের প্রাথমিক চিকিৎসা বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান করা হয় এবং ডিসপ্লের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে মাগুরা রেড ক্রিসেন্ট ইউনিটের প্রায় ৫০ জন সদস্য, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

মাগুরার শালিখায় ২ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, আড়পাড়া স্কুল মাঠে পুড়িয়ে ধ্বংস

ভিডিও কলে স্ত্রীকে রেখে যুবকের আত্মহত্যা: মাগুরায় শোকের ছায়া

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।