সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু | চ্যানেল খুলনা

মাগুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাগুরা শহরতলীর পারনান্দুয়ালি গ্রামে নতুন ব্রিজ এর রেলিং থেকে বন্ধুদের সাথে খেলার সময় গত বুধবার বেলা ১১ টার সময় নবগঙ্গা নদীতে পড়ে নিখোঁজ হয় শিশু মিনহাজ (৭)। স্থানীয়রা সহ ডুবুরি ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি করেও খোঁজ মেলেনি শিশু মিনহাজের। বৃহস্পতিবার সকাল ৬ টার সময় বরুনাতৈল এলাকার ক্যানাল থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়। শিশু মিনহাজ পারনান্দুয়ালী গ্রামের আরজু বিশ্বাসের ছেলে।

এক বুক স্বপ্ন নিয়ে ছেলেটিকে বড় করে তুলছিলেন তার পরিবার। আকস্মিক এ দুর্ঘটনায় কালো ছায়া নেমে এসেছে তার পরিবারে। ছেলেকে হারিয়ে শোকে স্তম্ভ হয়ে গেছে তার মা-বাবা সহ পুরো পরিবার আত্মীয়-স্বজন থেকে শুরু করে পাড়া-প্রতিবেশী।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

মাগুরার শালিখায় ২ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, আড়পাড়া স্কুল মাঠে পুড়িয়ে ধ্বংস

ভিডিও কলে স্ত্রীকে রেখে যুবকের আত্মহত্যা: মাগুরায় শোকের ছায়া

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।