সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় জাসদের জনসভায় হাসানুল হক ইনু | চ্যানেল খুলনা

মাগুরায় জাসদের জনসভায় হাসানুল হক ইনু

সংবিধান ধ্বংস করে তালেবানি শাসন আনার অপরাজনীতি রুখে দাও-এই শ্লোগানকে সামনে রেখে শনিবার মাগুরায় জেলা জাসদের জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শহরের নোমানী ময়দানে বিকাল ৪টায় জেলা জাসদ আয়োজিত এ জনসভায় মাগুরা জেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ অহিদুল ইসলাম ফনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর সভাপতি হাসানুল হক ইনু ,এমপি।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাসদ কার্যকরি সভাপতি অ্যাডভোকেট রবিউল ইসলাম, সহ-সভাপতি আফরোজা হক রীনা এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাসদ যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহিল কাইয়ুম, ওবায়দুর রহমান চুন্নু।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য জাহিদুল আলম।

জনসভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সভাপতি আফম আবদুল ফাত্তাহ, যুগ্ম সম্পাদক খুরশীদ হায়দার টুটুল, জেলা জাসদ সহ-সভাপতি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তিসহ ১৪ দলের নেতৃবৃন্দ।

জনসভার শুরুতে গণসঙ্গীত পরিবেশন করেন মাগুরা সুরসপ্তক সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।