সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় খুলনা বিভাগীয় দন্ত চিকিৎসকদের ১ম সম্মেলন অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মাগুরায় খুলনা বিভাগীয় দন্ত চিকিৎসকদের ১ম সম্মেলন অনুষ্ঠিত

মাগুরায় খুলনা বিভাগীয় দন্ত চিকিৎসকদের প্রথম বারের মতো সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনাতনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। মাগুরা জেলা ডেন্টাল সার্জন ফোরাম সম্মেলনের আয়োজন করে। মাগুরা জেলা ডেন্টাল সার্জন ফোরামের সভাপতি ডাক্তার সুশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি। প্রধান বক্তা ছিলেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ এবং বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব প্রফেসর ডাক্তার হুমায়ূন কবীর বুলবুল, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে মাগুরা জেলা বিএম এ সভাপতি ডাক্তার কাজী তারিফুজ্জামান, মাগুরার সিভিল সার্জন ডাঃ শহিদুল্লাহ দেওয়ান ও মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মো: কামরুল হাসান প্রমুখ।

দিনব্যাপী এ সম্মেলনে দন্ত চিকিৎসা বিষয়ে বিশেষজ্ঞগন একাধিক সাইন্টিফিক সেশান উপস্থাপন করেন। সম্মেলনে বিভিন্ন জেলা থেকে আগত ৩০০দন্ত চিকিৎসক উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর উপস্থিত থেখে দন্ত চিকিৎসায় বিশেষ অবদানের জন্য ৩০জন দন্ত চিকিৎসককে বিশেষ সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।