সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় করোনা টেস্টের ফি বাতিলসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন | চ্যানেল খুলনা

মাগুরায় করোনা টেস্টের ফি বাতিলসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন

মাগুরা প্রতিনিধি : শনিবার সকাল ১১ টায় মাগুরা প্রেসক্লাবের সামনে করোনা টেস্ট ফি বাতিল স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা, লুটপাট ও সীমান্তে নির্বিচারে মানুষ হত্যা বন্ধের দাবিতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মানববন্ধন করেছে। মাগুরা জেলা শাখার ইসলামী আন্দোলনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে এ মানববন্ধনে করোনা টেস্ট ফি বাতিল ও বর্তমান পরিস্থিতিতে জনগনের অসুবিধার কথা তুলে ধরা হয়।

মানবন্ধনে বক্তারা বলেন, অধিংকাশ জনগন করোনা পরীক্ষার বাইরে থেকে যাচ্ছে। যার ফলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারন করতে পারে।এ সময় মানবন্ধনে স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা ও দ্বায়ীত্বহীনতার কথা তুলে ধরে স্বাস্থ্য মন্ত্রির পদত্যাগ দাবী করেন।

ইসলামী আন্দোলনের মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আল নোমান বলেন, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র দাবী করলেও তারা সিমান্তে অব্যাহত ভাবে আমাদেরকে হত্যা করে চলছে। এ ব্যাপারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তেমন কোন পদক্ষেপ গ্রহন করেনি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ সময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন মাগুরা জেলা শাখার সহ-সভাপতি আব্দুর রহমান আল মাহফুজ, সাধারন সম্পাদক আব্দুল্লাহ নোমানসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।