সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় ইসকন নিষিদ্ধের দাবিতে আইনজীবীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল | চ্যানেল খুলনা

মাগুরায় ইসকন নিষিদ্ধের দাবিতে আইনজীবীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মাগুরা জেলা শাখার আয়োজনে বুধবার সকালে মাগুরা জেলা জজ আদালতের সামনে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মাগুরা জেলা সভাপতি অ্যাডভোকেট রোকনুজ্জামান খান, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম কবির, সিনিয়র আইনজীবী আব্দুর রশিদ, এডভোকেট আহমেদ হোসেন, পিপি সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পিপি মনিরুল ইসলাম মুকুল, অ্যাডভোকেট মিজানুর রহমান।

এ সময় বক্তারা বলেন, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নিশংস ভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে, এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, একই সাথে জঙ্গি সংগঠন ইসকনকে অনতিবিলম্বে এই দেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, এদেশের মাটিতে ইসকন জঙ্গি সংগঠনের ঠাঁই হবে না বলে হুঁশিয়ারি দেন মাগুরা জেলা জজ আদালতের আইনজীবীরা। এবং বক্তারা আরো বলেন, সনাতন ধর্মাবলম্বী আর ইসকন সংগঠন এক নয়, এটাকে গুলিয়ে ফেলবেন না। এবং এই নেক্কারজনক হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূল শাস্তির দাবী জানানো হয়।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।