সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মহেশপুরে ২য় শ্রেনীর স্কুল ছাত্রী ধর্ষন | চ্যানেল খুলনা

মহেশপুরে ২য় শ্রেনীর স্কুল ছাত্রী ধর্ষন

মহেশপুর(ঝিনাইদহ) সংবাদদাতাঃ ঝিনাইদহের মহেশপুরে ৭ বছরের স্কুল পড়–য়া ছাত্রী ধর্ষনের অভিযোগ থানায় মামলা হয়েছে। গত শনিবার উপজেলার ২নং ফতেপুর ইউনিয়নের বাজারপাড়ায় এ ঘটনা ঘটে। এঘটনায় ধর্ষিতার পিতা বাদীয় হয়ে শনিবার রাতেই ধর্ষক হাফিজুর রহমানকে (২৮) আসামী করে মহেশপুর থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত হাফিজুর রহমান একই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, শনিবার বিকেলে প্রতিবেশি কাঠমিস্ত্রি হাফিজুর রহমান শিশুটিকে চানাচুর কিনে দেবার লোভ দেখিয়ে বাড়ীয় পাশের কলা বাগানে নিয়ে জোরপুর্বক ধর্ষণ করে। ঘটনার পর কাউকে কিছু না বলার জন্য নির্যাতিত শিশুটিকে ভয় ভীতি দেখানো হয়। পরে শিশুটি বাড়ি এসে বিষয়টি বাবা- মাকে জানালে তার পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) রাশেদুল আলম জানান, নির্যাতিতা শিশু ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়ছে। ঘটনার পর থেকে ধর্ষক হাফিজুর রহমান পলাতক রয়েছেন। তবে তাকে আটক করার চেষ্টা চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

ঝিনাইদহ আরও সংবাদ

ঝিনাইদহে মিথ্যা ধর্ষণ চেষ্টার মামলা খারিজ, বাদী বিউটি খাতুন কারাগারে

ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

ঝিনাইদহের কালীগঞ্জে কুকুরের কামড়ে ৬ জন জখম, হাসপাতালে চিকিৎসা

ঝিনাইদহে বাসচাপায় প্রাণ গেল ট্রাকচালকের

ঝিনাইদহে এনসিপির ২২ নেতাকর্মীর নামে ছাত্রদলের মামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।