সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
মসজিদে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, ইমাম গ্রেপ্তার | চ্যানেল খুলনা

মসজিদে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, ইমাম গ্রেপ্তার

শরীয়তপুরের জাজিরা উপজেলায় মসজিদের ভেতরে ডেকে নিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবুল বাশার ফরাজি (৬০) নামে এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার জয়নগর ইউনিয়নের সরদার কান্দি বাইতুল মামুর জামে মসজিদে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত আবুল বাশার ফরাজি জয়নগর ইউনিয়নের ছোট গোপালপুর গ্রামের মৃত আফতাব উদ্দিন ফরাজির ছেলে। তিনি জয়নগর সরদার কান্দি বাইতুল মামুর জামে মসজিদের ইমাম এবং স্থানীয় জামিয়াতুস সুন্নাহ হাফেজিয়া মহিলা মাদরাসার শিক্ষক। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ইমাম আবুল বাশার ফরাজি কৌশলে শিশুটিকে মসজিদের ভেতর ডেকে নিয়ে যায়। পরবর্তীতে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় শিশুটি চিৎকার দিলে এলাকাবাসী দৌড়ে এসে মসজিদের ভিতরে ইমাম আবদুল বাসারকে হাতেনাতে ধরেন। পরে স্থানীয়রা জাজিরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত ইমামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান। বিষয়টি নিয়ে জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ্ আহম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আবুল বাশার নামে এক ইমামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার অপরাধ স্বীকার করেছেন। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।