সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মর্মান্তিক! দাদার কোল থেকে টগবগে খেজুর-রসে পড়ে গেল শিশুটি | চ্যানেল খুলনা

মর্মান্তিক! দাদার কোল থেকে টগবগে খেজুর-রসে পড়ে গেল শিশুটি

ফেনীর সোনাগাজীতে খেজুরের গরম রসে ঝলসে যাওয়া সাত মাস বয়সী মোহাম্মদ মোহন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার দাদা। শনিবার দিবাগত রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। মৃত মোহন দক্ষিণ চরদরবেশ গ্রামের কৃষক মো. মাসুদের ছেলে।

শিশুটির বাবা মো. মাসুদ জানান, শনিবার সকাল ৭টায় উপজেলার দক্ষিণ চরদরবেশ গ্রামের নামারচর (কোম্পানী বাজার) এলাকার বিভিন্ন গাছিদের কাছ থেকে গুড় তৈরির জন্য রস সংগ্রহ করেন আবুল হোসেন (৭০) নামে এক বৃদ্ধ। রস বাড়িতে আনার পর বড় টিনের পাত্রে (ডাবল টিনে) ঢেলে গরম করে গুড় তৈরি করছিলেন শিশুটির দাদি। এ সময় দাদা আবুল হোসেন নাতি মোহনকে কোলে নিয়ে চুলার পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। হঠাৎ করে আবুল হোসেন মাথা ঘুরে কোলে থাকা নাতিসহ গরম রসের পাত্রের এক কোনে পড়ে যান। এতে দাদা-নাতি দুজনেই গরমে রসে ঝলসে যান।

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. সাদেকুল করিম বলেন, গরম রসে শিশু মোহনের মাথাসহ শরীরের ৪০ শতাংশ এবং আবুল হোসেনের দুই হাতসহ শরীরের ১০ শতাংশ ঝলসে গেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

গরু বিক্রির টাকা লুটে হিজড়া নেত্রী মৌসুমীকে হত্যা, যুবক গ্রেপ্তার

পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলে যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত

চীনা প্রেমিক বিয়ে করতে টাঙ্গাইলে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।