সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ময়মনসিংহে ১২ হাজার পিস ইয়াবাসহ দুই বোন গ্রেপ্তার | চ্যানেল খুলনা

ময়মনসিংহে ১২ হাজার পিস ইয়াবাসহ দুই বোন গ্রেপ্তার

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ দুই বোনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৪টি মোবাইল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার গৌরীপুর পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের বালুয়াপাড়া এলাকার মৃত আ. আজিজের মেয়ে নাছিমা বেগম ওরফে কণা ও নুরুন্নাহার ওরফে ঝিলিক। তারা সহোদর।

গত শনিবার রাতে নগরীর চুরখাই এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গতকাল রবিবার বিকালে বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্র জানায়, গত ২২ ফেব্রুয়ারী রাতে বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির নেতৃত্বে অভিযান চলে। অভিযানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই সিবিএমসিবি হাসপাতালের সামনে থেকে দুই বোনকে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।