সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মডেল ও অভিনেতা সাব্বির আহমেদ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন | চ্যানেল খুলনা

মডেল ও অভিনেতা সাব্বির আহমেদ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন

মাগুরা প্রতিনিধিঃ অভিনয় জগতে অনেকবার বিয়ে করলেও এবার বাস্তবেই বিয়ে করেছেন অভিনেতা সাব্বির আহমেদ। মডেল ও অভিনেতা সাব্বির আহমেদ ২০০৭ সালে প্রেম সৈনিক নাটকের মাধ্যমে মিডিয়ায় পা রাখেন। এর পর একাধারে ৫০০টির বেশি নাটকে অভিনয় করেছে। এছাড়া ২০ টি টিভিসি ও দুইটা চলচ্চিত্রে অভিনয় করেছে সাব্বির আহমেদ ।মিউজিক ভিডিও-নাটকে কাজ করে পেয়েছেন সাফল্যও।
চলচ্চিত্র ও নাটক করতে গিয়ে অনেক বার তাকে বিবাহের অভিনয় করতে হয়েছে। কিন্তু এবার সেই সাব্বির আহমেদ বাস্তবেই বিয়ে করেছেন। পাত্রী নাসরুমা নাসির বিথী। মাগুরা সরকারী কলেজে অনার্স এ অধ্যয়নরত। বিথীর বাবা কাতার প্রবাসী। তিনি বর্তমানে মাগুরাতে ব্যবসা করছেন। মাগুরায় পাত্রীর নিজ গ্রাম পারনান্দুয়ালীতে সোমবার দুই পরিবারের উপস্থিতে তাদের বিয়ে হয়।
তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে সাব্বির ছোট। বাবা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: ফারুকুল ইসলাম মাগুরা টেক্সটাইল মিলের সাবেক সভাপতি ও সাবেক মাগুরা জেলা শ্রমিক লীগের সভাপতি।
মডেল ও অভিনেতা সাব্বির আহমেদ জানান, দুই পরিবারের উপস্থিতে সোমবার দুপুরে নাসরুমা নাসির বিথী সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। করোনার সংক্রমণের কারনে বিবাহ অনুষ্ঠানটি সীমিত পরিসরে করা হয়েছে।করোনার প্রভাব কমলে বড় করে বিবাহ অনুষ্ঠানের আয়োজন করব। নতুন দাম্পত্য জীবনে সবার কাজে দোয়া চেয়েছেন তিনি।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।