সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোমরা সিএন্ডএফ এজেন্ট কর্মচারী এ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিকী নির্বাচনের মনোনয়ন দাখিল | চ্যানেল খুলনা

ভোমরা সিএন্ডএফ এজেন্ট কর্মচারী এ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিকী নির্বাচনের মনোনয়ন দাখিল

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট কর্মচারী এ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিকী নির্বাচনের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। মঙ্গলবার শেষ দিনে প্রার্থীরা প্যানেল ভিত্তিতে তাদের মনোনয়ন দাখিল করেন।
আগামী ৬ ফেব্রুয়ারী শনিবার অনুষ্ঠিত হবে ভোমরা সিএন্ডএফ এজেন্ট কর্মচারী এ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন। আর এতে ২ প্যানেলে ১৩ পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ২৬ জন। যার মধ্যে পরিতোষ ঘোষ ও নাজমুল আলম মিলন প্যানেল এবং প্রতিদ্বন্দ্বী দেলোয়ার হোসেন ও আসাদুল ইসলাম প্যানেল তাদের মনোনয়নপত্র দাখিল করেন। উভয় প্যানেল নিজেদের অবস্থান থেকে জয়ী হতে ভোটারদের মন জয় করে চলেছেন।
শতভাগ জয়ের দাবি জানিয়ে সাধারণ সম্পাদক নাজমুল আলম মিলন বলেন, আমরা টানা ৩ বার নির্বাচিত হয়ে সংগঠনকে শক্তিশালি করে রেখেছি। সদস্যদের সুখে, দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছি। আগামী নির্বাচনে সদস্যরা আমাদেরকে আবারো ভোট দিয়ে নির্বাচিত করবে।
তবে সাধারণ ভোটারা তাদের পছন্দের প্রার্থীকে যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে সংগঠনের কর্মকান্ড আরো গতিশীল করবেন বলে জানা গেছে।
ভোমরা সিএন্ডএফ এজেন্ট কর্মচারী এ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনের সহ-রিটার্নিং অফিসার মজনুর রহমান বলেন, নির্বাচন সুষ্ঠ পরিবেশে সম্পন্ন করতে নিয়ম মোতাবেক সব কাজ সম্পন্ন করা হচ্ছে। মোট ৮৯৮জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করবেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।