সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ভৈরব নদে প্রতিমা বিসর্জনের সময় ট্রলার থেকে পড়ে এক যুবকের মৃত্যু | চ্যানেল খুলনা

ভৈরব নদে প্রতিমা বিসর্জনের সময় ট্রলার থেকে পড়ে এক যুবকের মৃত্যু

চ্যানেল খুলনা ডেস্কঃ প্রতিমা বিসর্জনের সময় খুলনার ফুলতলায় ভৈরব নদে ট্রলার থেকে পড়ে মোঃ হৃদয় (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় সিকিরহাট এলাকায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস জানিয়েছে, মোঃ হৃদয় ট্রলারে করে ভৈরব নদের সিকিরহাট এলাকায় প্রতিমা বিসর্জন দেখতে যায়। বিকালে দুটি ট্রলারের ধাক্কায় ৩ জন নদীতে পড়ে যায়। এর মধ্যে ২ জন সাতরে তীরে উঠতে পারলেও হৃদয় নিখোঁজ হয়। খবর পেয়ে নগরীর নূরনগর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা গিয়ে তল্লাশি শুরু করে। রাত সাড়ে ৮টার দিকে তার মরদেহ উদ্ধার হয়। মৃত হৃদয় ফুলতলার পয়গ্রাম এলাকার স’মিল শ্রমিক মোঃ জনির ছেলে। হৃদয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এএসসি পরীক্ষার্থী ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় উদ্ধারকৃত ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

খুলনায় মাছের বাজার চড়া, স্বস্তিতে সবজি ক্রেতারা

খুলনায় সাড়ে ১২ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তথ্যদাতাদের নিরাপত্তায় কঠোর বার্তা দেওয়ায়, প্রত্যাহার কেএমপি কর্মকর্তা

খুলনায় একাত্তর টেলিভিশন অফিসে চুরি: খোয়া গেছে ক্যামেরা, টেলিভিশন

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।