সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ভাস্কর্য ইস্যুতে মদদ দিচ্ছে বিএনপি: ওবায়দুল কাদের | চ্যানেল খুলনা

ভাস্কর্য ইস্যুতে মদদ দিচ্ছে বিএনপি: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভাস্কর্য ইস্যুতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পেছনে কারা আছে, সেটি দেশবাসীর সামনে পরিস্কার। পেছন থেকে মদদের ভূমিকায় আছে বিএনপি।

রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সোমবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি বলেন,

‘এটা প্রমাণিত যে বিএনপি সাম্প্রদায়িক অপশক্তি এবং জঙ্গিবাদের পৃষ্ঠপোষক।’

ওবায়দুল কাদের বলেন, ১৬ ডিসেম্বরের আগে এই দিনে পাকিস্তানি বাহিনী এবং তাদের এদেশীয় দোসররা নিশ্চিত পরাজয়ের মুখে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের অপহরণ করে হত্যা করে। এটা মেধা ও মননের ওপর আঘাত। তিনি আরও বলেন,

‘শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তির মূলোৎপাটন করাই হবে শহীদ বুদ্ধিজীবী দিবসের শপথ। মুক্তিযুদ্ধের স্বপক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।’

পরে ধানমণ্ডির ৩২ নম্বরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন ওবায়দুল কাদের।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

অভিজ্ঞতাহীন ব্যবসায়ীকে গভর্নর নিয়োগ দিয়ে আর্থিকখাতে অরাজকতার সূচনা হলো: ইসলামী আন্দোলন

রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

স্থানীয় সরকার নির্বাচন এককভাবে করার প্রস্তুতি এনসিপির

রাষ্ট্রপতি জাতিকে মিথ্যা তথ্য দিয়েছেন : জামায়াত আমির

ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন ইশরাক হোসেন

বাংলাদেশকে বহু ভাষা ও সংস্কৃতির দেশ হিসেবে গড়ে তুলতে চাই: নাহিদ ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।