সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ভাষা শহীদের প্রতি ডুমুরিয়া প্রেসক্লাবের বিনম্র শ্রদ্ধা | চ্যানেল খুলনা

ভাষা শহীদের প্রতি ডুমুরিয়া প্রেসক্লাবের বিনম্র শ্রদ্ধা

অমর একুশে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রক্তস্নানের মধ্য দিয়ে ভাষার মর্যাদা প্রতিষ্ঠার দিন। সব বাধা অতিক্রম করে বাংলাকে পাথেয় করে এগিয়ে যাওয়ার শপথের দিন। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য এদিন সালাম,বরকত,  রফিকসহ অনেকে আত্মাহুতি দিয়েছিলেন।
এ জন্যই দিনটি একই সঙ্গে গৌরবের ও শোকের। জাতি আজ শ্রদ্ধাভরে সেইসব শহীদদের স্মরণ করছে। দিবসটি শুধু বাঙালির নয়, পৃথিবীর সব ভাষাভাষী মানুষের। পৃথিবীর কয়েক হাজার ভাষাভাষী মানুষও দিনটি শ্রদ্ধাভরে পালন করছেন।

মঙ্গলবার সকাল ৭ টায়, ডুমুরিয়া কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়, ডুমুরিয়া প্রেসক্লাব। এ সময় উপস্থিত ছিলেন, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি, এস.এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক, শেখ মাহতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক, জাহিদুর রহমান বিপ্লব, ক্রীয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, আব্দুল রশিদ বাচ্চু, অর্থ সম্পদক এস রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল মজিদ, কার্য নির্বাহী সিনিয়র সদস্য, এম এ এরশাদ, নির্বাহী সদস্য সুজিত মল্লিক, সদস্য শেখ সিরাজুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান, এস,এম ইলিয়াস। আরো সাংবাদিক উপস্থিত
ছিলেন এস,কে বাপ্পি, বাঁধন মন্ডল প্রমুখ।
শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ শেষ করে। ডুমুরিয়া প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনায় একদিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৯৭ শিশু

খুলনায় বন্ধুদের বিরোধে প্রাণ গেল সাব্বিরের, আহত ২

দালালের ফাঁদে না পড়ার আহ্বান, পুলিশে নিয়োগ হবে শতভাগ মেধায়

দিঘলিয়ায় বন্দুক ও নগদ টাকাসহ যুবক আটক

খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।