সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ভারতে একলাফে ১ হাজার রুপি বাড়ল এলপি গ্যাসের দাম | চ্যানেল খুলনা

ভারতে একলাফে ১ হাজার রুপি বাড়ল এলপি গ্যাসের দাম

আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা এবং ইরান-সংকটের প্রভাবে ভারতে আবারও বাণিজ্যিক তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। তবে সাধারণ ভোক্তাদের জন্য গৃহস্থালি এলপিজি, পাশাপাশি পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

শুক্রবার (১ মে) ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম গড়ে ৯৯৩ রুপি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এতে রাজধানী দিল্লিতে এর দাম দাঁড়িয়েছে ৩,০৭১.৫০ রুপি, যা আগে ছিল ২,০৭৮.৫০ রুপি। একইভাবে মুম্বাইয়ে দাম বেড়ে ৩,০২৪ রুপি হয়েছে, আগে যা ছিল ২,০৩১ রুপি।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনা শুরুর পর এটি তৃতীয় দফা মূল্যবৃদ্ধি। এর আগে মার্চে ১৪৪ রুপি এবং ১ এপ্রিল প্রায় ২০০ রুপি দাম বাড়ানো হয়েছিল।

টানা এই মূল্যবৃদ্ধির ফলে রেস্তোরাঁ, হোটেল ও খাদ্যনির্ভর ব্যবসা খাত বড় ধরনের চাপের মুখে পড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে। কারণ এসব খাতে বাণিজ্যিক গ্যাস অপরিহার্য। এর প্রভাবে ভবিষ্যতে খাবারের দামও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণে তেল বিপণন কোম্পানিগুলো লোকসানে পড়ছে। তারা উচ্চমূল্যে জ্বালানি কিনলেও খুচরা পর্যায়ে একই দামে বিক্রি করতে বাধ্য হওয়ায় প্রতিদিন বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

এদিকে, ১ মে থেকে এলপিজি ব্যবস্থাপনায় নতুন নিয়ম চালু করেছে ভারত সরকার। নতুন নিয়ম অনুযায়ী, শহরাঞ্চলে এলপিজি সিলিন্ডার বুকিংয়ের মধ্যে ব্যবধান ২১ দিনের পরিবর্তে ২৫ দিন করা হয়েছে। গ্রামাঞ্চলে এ ব্যবধান সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত হতে পারে। নির্ধারিত সময়ের আগে বুকিং করলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

এপস্টেইন দ্বীপের ‘মসজিদ’ নিয়ে নতুন তথ্য, পবিত্র কাবার নিদর্শন ব্যবহারের অভিযোগ

এবার যুক্তরাষ্ট্রের পাসপোর্টেও যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি

স্ত্রীকে নিয়ে রসিকতায় ক্ষুব্ধ ট্রাম্প বললেন উপস্থাপককে বরখাস্ত করতে

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪

ইরানের প্রতি সহানুভূতি : ৬৯ জনের নাগরিকত্ব কেড়ে নিল বাহরাইন

ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।