সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ | চ্যানেল খুলনা

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। আগামী ৩০ জুন তিনি আনুষ্ঠানিকভাবে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করবেন।

বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী একই দিন অবসরে যাচ্ছেন। তাঁর স্থলাভিষিক্ত হবেন ধীরাজ শেঠ।

ধীরাজ শেঠ পুনের ন্যাশনাল ডিফেন্স একাডেমি-এর সাবেক শিক্ষার্থী। ১৯৮৬ সালে তিনি ভারতীয় সেনাবাহিনীর সাঁজোয়া বাহিনীতে কমিশনপ্রাপ্ত হন। প্রায় চার দশকের সামরিক জীবনে তিনি সেনাবাহিনীর আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ যুদ্ধকৌশল প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি একটি সাঁজোয়া রেজিমেন্ট, একটি সাঁজোয়া ব্রিগেড এবং জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবিরোধী বিশেষ বাহিনীর নেতৃত্ব দিয়েছেন। এছাড়া সেনাবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ স্ট্রাইক ফরমেশন ‘সুদর্শন চক্র কর্পস’-এর কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পরবর্তীতে তিনি দিল্লিতে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে পদোন্নতি পেয়ে দক্ষিণ-পশ্চিম কমান্ড ও দক্ষিণ কমান্ডের নেতৃত্ব দেন, যেখানে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলে সফলভাবে দায়িত্ব পালন করে প্রশংসা অর্জন করেন।

সামরিক শিক্ষার ক্ষেত্রেও ধীরাজ শেঠের রয়েছে উল্লেখযোগ্য অর্জন। তিনি ভারতের হায়ার কমান্ড কোর্স ও ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি ফ্রান্সের প্যারিসে মর্যাদাপূর্ণ কমান্ড অ্যান্ড স্টাফ কোর্স সম্পন্ন করেছেন।

২০২৪ সালের জুনে ভারতীয় সেনাবাহিনীর ৩০তম প্রধান হিসেবে দায়িত্ব নেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তাঁর অবসরের মধ্য দিয়ে এক অধ্যায়ের সমাপ্তি ঘটছে, আর ধীরাজ শেঠের নেতৃত্বে শুরু হতে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনীর নতুন অধ্যায়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

জুলাই মাসে দাফন করা হবে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে

বাইডেনের স্ত্রীকে ৭.৫ ক্যারেটের কৃত্রিম হীরা উপহার দিয়েছিলেন মোদি

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে ৬ জনকে আটক

ফের জ্বলল মণিপুর, ৭ বাড়িতে অগ্নিসংযোগে নিহত ৩

বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ডের সঙ্গে কেন্দ্রকে জড়ানোর অভিযোগে মমতার বিরুদ্ধে থানায়

এশিয়ার শীর্ষ ধনীর তালিকায় আম্বানিকে পেছনে ফেললেন টিকটক বিলিয়নিয়ার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।