সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ভারতীয় সীমান্তে ফের এলইডি লাইট-ক্যামেরা সেন্সর, বিজিবির টহল জোরদার | চ্যানেল খুলনা

ভারতীয় সীমান্তে ফের এলইডি লাইট-ক্যামেরা সেন্সর, বিজিবির টহল জোরদার

বাংলাদেশ-ভারত সুনামগঞ্জ সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী নতুন করে এলইডি লাইট ক্যামেরা সেন্সর স্থাপন করেছে।

পাকিস্তান-ভারতের মধ্যে সাম্প্রতিক সময়ে উত্তেজনা হামলা পালটা হামলার প্রভাব পরিলক্ষিত হওয়ায় বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের ২৮ বিজিবি ব্যাটালিয়নের সুনামগঞ্জের দায়িত্বপূর্ণ ৯০ কিলোমিটার সীমান্তজুড়ে বিজিবির দিবারাত্রি টহল জোরদার ও নজরদারি বাড়ানো হয়েছে।

রোববার (১২ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন ২৮ বিজিবি ব্যাটালিয়নের সুনামগঞ্জ অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির।

রোববার রাতে সুনামগঞ্জ সীমান্ত জনপদে বসবাসরত বাসিন্দারা জানান, বাংলাদেশ-ভারত সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী জনবল বৃদ্ধির পাশাপাশি পূর্বে যেখানে বৈদ্যুতিক পোস্টে বাংলাদেশমুখী লাল হ্যালোজিন লাইট ব্যবহার করছিল; সেখানে গত দুই দিন আগে তাদের প্রতিটি বৈদ্যুতিক পোস্টে নতুন করে এলইডি লাইট ক্যামেরা সেন্সর স্থাপন করেছে।

২৮ বিজিবি ব্যাটালিয়নের সুনামগঞ্জ অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির যুগান্তরকে বলেন, সুনামগঞ্জ সীমান্তে পুশব্যাক, সীমান্ত সুরক্ষা, যেকোনো ধরনের চোরাচালানসহ সীমান্ত অপরাধ অপতৎপরতা প্রতিরোধে বিজিবি প্রশাসনিক জনবল হতে অপারেশনাল জনবল বৃদ্ধি করে দিবারাত্রি সীমান্ত পাহারায় নিয়োজিত রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

গরু বিক্রির টাকা লুটে হিজড়া নেত্রী মৌসুমীকে হত্যা, যুবক গ্রেপ্তার

পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলে যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত

চীনা প্রেমিক বিয়ে করতে টাঙ্গাইলে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।