সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ভাঙ্গায় পারিবারিক স্বীকৃতি না দেওয়ায় প্রেমিক যুগলের আত্মহত্যা | চ্যানেল খুলনা

ভাঙ্গায় পারিবারিক স্বীকৃতি না দেওয়ায় প্রেমিক যুগলের আত্মহত্যা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের মাইঝাইল গ্রামে পারিবারিকভাবে প্রেমের স¦ীকৃতি না পাওয়ায় প্রেমিক যুগল আত্মহত্যা করেছে।
প্রেমিক যুগল হচ্ছে ওই গ্রামের নিমাই শিকদারের ছেলে কলেজ ছাত্র অধির শিকদার(২৩) ও একই গ্রামের মনোজ মজুমদারের মেযে স্কুল শিক্ষার্থী মুন রানী মজুমদার(১৫)। গত মঙ্গলবার রাতে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ বুধবার সকালে লাশ দুটি উদ্বার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ওইদিন রাতেই ময়নাতদন্ত শেষে লাশ দুটি আনা হলে ধর্মীয় রীতি অনুসারে সৎকার করা হয়। পুলিশ ও পারিবারিক সূত্রে প্রকাশ,উপজেলার ব্রাহ্মন্দী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর শিক্ষার্থীর সাথে ওই গ্রামের কলেজ ছাত্র অধিরের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দীর্ঘ্যদিন তাদের মধ্যে প্রমের সম্পর্ক চললেও দুই পরিবার তাদের প্রেমের স্বীকৃতি না দিয়ে বাধা বিপত্তি সৃষ্টি করে।এমনকি তারা বিয়ে করতে চাইলেও দুই পরিবারই তাদের বিয়েতে অসম্মতি প্রকাশ করে। প্রেমের স্বীকৃতি আদায়ে ব্যর্থ হয়ে মনের দুঃখে এক পর্যায়ে কলেজ ছাত্র অধির বাড়ির পাশে একটি গাছের সাথে গলায় রশি দিয়ে ঝুলে আতœহত্যা করে। এ ঘটনায় প্রেমিকা মুন রানী মজুমদারও লাশের পাশেই বিশপান করে আতœহত্যা করে।
পরে পরিবারের সদস্যরা প্রেমিযুগলের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্বার করে মর্গে পাঠায়। প্রেমিক যুগলের মর্মান্তিক মৃত্যুতে এলাকায শোকের ছায়া নেমে আসে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে কলেজছাত্রী

কক্সবাজারে যুবককে কুপিয়ে হত্যা

খানাখন্দে ভরা পাবনা শহরের রাস্তা, দ্রুত সংস্কার দাবি নগরবাসীর

আজ টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও পাওয়ার টিলার সংঘর্ষে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।