সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ভাইয়ের অনুরোধে হরতাল প্রত্যাহার করলেন কাদের মির্জা | চ্যানেল খুলনা

ভাইয়ের অনুরোধে হরতাল প্রত্যাহার করলেন কাদের মির্জা

নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে বহিষ্কারের দাবিতে কোম্পানীগঞ্জ উপজেলায় ডাকা রোববারের আধাবেলা হরতাল প্রত্যাহার করা হয়েছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অনুরোধে এই হরতাল প্রত্যাহার করেন তার ছোট ভাই বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে পৌর বঙ্গবন্ধু চত্বরে নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোটভাই আবদুল কাদের মির্জা অবস্থান ধর্মঘট প্রত্যাহার করে এই আধাবেলা হরতালের ডাক দেন।

রোববার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ হরতালের ঘোষণা দেয়া হয়েছিল।

উল্লেখ্য, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বৃহস্পতিবার গভীর রাতে নিজের ফেসবুকে লাইভে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কাদেরকে ‘রাজাকার ফ্যামিলির লোক’ বলে কটূক্তি করেন।

এর প্রতিবাদে এমপি একরাম চৌধুরীর বহিষ্কার ও বিচার দাবিতে ওবায়দুল কাদেরের নিজ এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় হাজার হাজার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসী লাগাতার বিক্ষোভে অংশ নেয়। এর নেতৃত্ব দিচ্ছেন বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

অভিজ্ঞতাহীন ব্যবসায়ীকে গভর্নর নিয়োগ দিয়ে আর্থিকখাতে অরাজকতার সূচনা হলো: ইসলামী আন্দোলন

রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

স্থানীয় সরকার নির্বাচন এককভাবে করার প্রস্তুতি এনসিপির

রাষ্ট্রপতি জাতিকে মিথ্যা তথ্য দিয়েছেন : জামায়াত আমির

ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন ইশরাক হোসেন

বাংলাদেশকে বহু ভাষা ও সংস্কৃতির দেশ হিসেবে গড়ে তুলতে চাই: নাহিদ ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।