সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ব্যালন ডি’অরের লড়াইয়ে ফিরলেন মেসি, নেই রোনালদো | চ্যানেল খুলনা

ব্যালন ডি’অরের লড়াইয়ে ফিরলেন মেসি, নেই রোনালদো

দুই বছর পর আবারও ব্যালন ডি’অরের লড়াইয়ে ফিরেছেন লিওনেল মেসি। ২০২৬ সালের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টাইন তারকা। তবে এবারও তালিকায় নেই তাঁর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো।

মঙ্গলবার ২০২৬ ব্যালন ডি’অরের মনোনয়ন তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল। আগামী ২৬ অক্টোবর লন্ডনে পুরস্কার অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

২০২৩ সালে সর্বশেষ ব্যালন ডি’অর জেতার পর ২০২৪ ও ২০২৫ সালের তালিকায় ছিলেন না মেসি। ২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর আবারও পুরস্কারের দৌড়ে ফিরেছেন ইন্টার মায়ামির এই তারকা। বিশ্বকাপে তিনি ৮ গোলের পাশাপাশি চারটি অ্যাসিস্ট করেন।

মেসির সঙ্গে মনোনয়ন পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে, লামিনে ইয়ামাল, রদ্রি, হ্যারি কেইন, ভিনিসিয়ুস জুনিয়র ও গতবারের বিজয়ী উসমান দেম্বেলেসহ আরও অনেকে।

রোনালদুর পাশাপাশি তালিকায় নেই মোহামেদ সালাহ, রাফিনিয়া ও পেদ্রিও। এবারের তালিকায় সবচেয়ে বেশি নয়জন খেলোয়াড় মনোনয়ন পেয়েছেন পিএসজি থেকে। সৌদি প্রো লিগ থেকে মনোনয়ন পেয়েছেন আল নাসরের সাদিও মানে ও আল কাদসিয়াহর হুলিয়ান কুইনোনেস।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

মেসিকে সম্মান জানাতে ফুটবল ম্যাচে ‘১০ মিনিটে’ থামবে খেলা

এক ম্যাচে চার গোল, মেসির শিকার যেসব দল

লিঙ্গ পরিবর্তনের পর নারী ক্রিকেটে ফেরার সুযোগ পেলেন সঞ্জয় বাঙ্গারের সন্তান

বিশ্বকাপ ফাইনালের পর মারামারি, বড় শাস্তি আর্জেন্টিনার দুই ফুটবলারের

দুই বছরে ৪০ কোটি টাকা লোকসান, এবার বিপিএল করতে চায় না বিসিবি

হামজার মতো বাংলাদেশে আরও ফুটবলার চান ক্যানিজিয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।