সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বেড়িবাঁধ কেটে নোনা পানি ঢুকিয়ে চিংড়ি চাষের প্রতিবাদে মানববন্ধন | চ্যানেল খুলনা

বেড়িবাঁধ কেটে নোনা পানি ঢুকিয়ে চিংড়ি চাষের প্রতিবাদে মানববন্ধন

খুলনা: উপকূলীয় অঞ্চলে বেড়িবাঁধ কেটে পাইপ স্থাপনের মাধ্যমে নদীর নোনাপানি ঢুকিয়ে চিংড়ি চাষের প্রতিবাদে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ফ্রেব্রুয়ারি) দুপুরে খুলনা মহানগরীর পিকচার প্যালেস মোড়ে ২০ নম্বর পোল্ডার কৃষি প্রাণ ও প্রকৃতি সুরক্ষা কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নিত্যরঞ্জন বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রায় সমির মণ্ডল, সংগঠনের নেতা আনন্দ মণ্ডল, দিপাংকর মল্লিক, অজিত মণ্ডল, ধীরেন্দ্র বিশ্বাস ও আব্দুর রব প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বেড়িবাঁধ কেটে নোনা পানি ঢুকিয়ে চিংড়ি চাষের কারণে প্রাকৃতিক পরিবেশ বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। নোনা পানির প্রভাবে উপকূলীয় অঞ্চলে ফলদ ও বনজ বৃক্ষ এখন আর জন্মায় না। কৃষিপ্রধান দেশ যখন কৃষকরা ফসল ফলিয়ে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করছে তখন নিজেদের স্বার্থসিদ্ধি ও প্রয়োজন মেটানোর জন্য দখলবাজ ব্যক্তিরা নদীর নোনা পানি ঢুকিয়ে জমি ক্ষতিগ্রস্ত করছেন। নদীর নোনা পানি ঢুকিয়ে জমি চাষাবাদের অনুপোযোগী ও পরিবেশ কোন রকম ক্ষতিগ্রস্ত করা মেনে নেওয়া যাবে না।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।