সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বেনাপোল ইমিগ্রেশনে সন্ত্রাস বিরোধী আইনের এক যুবলীগ নেতা আটক | চ্যানেল খুলনা

বেনাপোল ইমিগ্রেশনে সন্ত্রাস বিরোধী আইনের এক যুবলীগ নেতা আটক

ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট থেকে সন্ত্রাস বিরোধী আইনে এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে।

আটক রাসেল পাঠান (৫০) ময়মনসিংহ সদর উপজেলার সংকিপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক পাঠানের ছেলে।

বৃহস্পতিবার সকাল ১০টা দিকে রাসেল পাঠান ভারতে যাওয়ার সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের ইমিগ্রেশন ডেস্ক থেকে তাকে আটক করা হয়েছে বলে জানান বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি এসএম শাখাওয়াত হোসেন।

ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১০টা দিকে রাসেল পাঠান ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন ডেস্কে তার পাসপোর্ট জমা দেন। এ সময় ইমিগ্রেশন সার্ভারে তার নাম ‘স্টপলিস্টে’ পাওয়া গেলে তাকে তাৎক্ষণিকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ময়মনসিংহ মহানগরীর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক। তার বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি থানায় সন্ত্রাস বিরোধী আইন সহ দুটি মামলা রয়েছে। এ সময় তাকে আটক দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি এসএম শাখাওয়াত হোসেন বলেন, স্টপলিস্টে থাকা ময়মনসিংহ মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক রাসেল পাঠানকে সন্ত্রাস বিরোধী আইনে আটক করা হয়েছে এবং তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

যশোর আরও সংবাদ

বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে

ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে পুশব‍্যাক’র চেষ্টা বিজিবির কঠোর অবস্থানে ব‍্যার্থ

ভারতে চামড়া পাচার রোধে বেনাপোল সীমান্তে সতর্কতায় বিজিবি

যশোরে কাভার্ড ভ্যানের চাপায় ইজিবাইক-ভ্যানের চার যাত্রী নিহত, সড়ক অবরোধ

শার্শায় শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।