সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার ঈদে মিলাদুন্নবীর চাঁদ দেখা কমিটির সভা | চ্যানেল খুলনা

বৃহস্পতিবার ঈদে মিলাদুন্নবীর চাঁদ দেখা কমিটির সভা

১৪৪৩ হিজরি সনের ঈদে মিলাদুন্নবীর (সা.) তারিখ নির্ধারণের জন্য পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখতে বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় (বাদ মাগরিব) বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪৪৩ হিজরি সনের পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) তারিখ নির্ধারণ ও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখার সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররম সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের এ সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান এমপি।

বাংলাদেশের আকাশে কোথাও রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোনে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৯৫৫৬৪০৭। ফ্যাক্স নম্বর: ০২-৯৫৬৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

উল্লেখ্য, বাংলাদেশে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে সাধারণ ছুটি থাকে।

https://channelkhulna.tv/

বাংলাদেশ আরও সংবাদ

বাংলাদেশি পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই যেতে পারবেন ৩৬ দেশে

সুখি দেশের তালিকার শীর্ষে ফিনল্যান্ড, বাংলাদেশের অবস্থান কত?

চরমপন্থার অভিযোগে মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

ফেরিতে ওঠার সময় পদ্মায় পড়ে গেল যাত্রীসহ বাস, বহু হতাহতের শঙ্কা

হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেওয়া সেই বিচারকের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুজন ভারতে গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।